প্রথম দিন বৃষ্টিতে দ্বিতীয় দিনে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাউয়ালপিন্ডির দ্বিতীয় দিনে অবশ্য বৃষ্টি নেই। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এই ম্যাচে বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ আগের ম্যাচেই পেয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের হারিয়েছিল ১০ উইকেটের ব্যবধানে।

রাউয়ালপিন্ডিতে দ্বিতীয় ম্যাচে হার এড়ালেই সিরিজ জয় করবে বাংলাদেশ। এর আগে স্রেফ চারবার টেস্ট সিরিজ জিততে পেরেছিল বাংলাদেশ। এবার সেটিকে পাঁচে নিয়ে যাওয়ার সুযোগ।

এই ম্যাচের একাদশে একটি বদল এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদকে জায়গা করে দিয়েছেন শরিফুল ইসলাম। পাকিস্তানের একাদশে পরিবর্তন এসেছে দুটি। নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদির জায়গা নিয়েছেন আবরার আহমেদ ও মীর হামজা।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

আরও পড়ুন:

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

প্রথম দিন বৃষ্টিতে দ্বিতীয় দিনে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ১০:৫৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪