শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন জল্পনা,আকস্মিক দিল্লি সফরে বাংলাদেশের গোয়েন্দাপ্রধান আদর্শবান সাংবাদিকরাই স্বৈরাচার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ব্যালন ডি’অরের দৌড়ে ছিটকে গেলেন মেসি-এমবাপ্পে, জানাল এআই কাঁটাতারে আটকা ১৩০ হাতি, কূটনীতির টেবিলেও মিলছে না সমাধান সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ক্যাঙারু কোর্ট’ মন্তব্যে ট্রাইব্যুনালে হাজির আওয়ামীপন্থি দুই আইনজীবী, চাইলেন নিঃশর্ত ক্ষমা কে পাঠালেন উড়োজাহাজে করে পরীমনিকে শিউলি ফুল? ফেব্রুয়ারি ছেড়ে জানুয়ারিতে বইমেলা, প্রশ্ন উঠছে একুশের চেতনা নিয়ে পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের রেশ না কাটতেই এবার ‘নৌকা’ নিয়ে তোলপাড়

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো ওয়েস্ট ইন্ডিজ

প্রতিপক্ষকে ‘উড়িয়ে দেয়া’ বলতে একটা শব্দ আছে ক্রিকেটে। তবে এই কাজটা ওয়েস্ট ইন্ডিজ থেকে ভালো আর কে পারে! তার বাস্তব রূপটাই দেখলো যুক্তরাষ্ট্র, বিশ্বকাপের নবাগত এই দলটাকে রীতিমতো উড়িয়েই দিয়েছে ক্যারিবীয়রা।

শনিবার বার্বাডোজে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রকে প্রথমে ১৯.৫ ওভারে মাত্র ১২৯ রানে আটকে দেয়ার পর ব্যাটিংয়ে নেমে ১০ ওভার ৫ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। এই জয়ে বেঁচে থাকলো ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনাল স্বপ্ন।

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে সেমিফাইনালে যেতে হলে সুপার এইটের শেষ দুই ম্যাচ জিততেই হতো ক্যারিবীয়দের। যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে সেই কাজের অর্ধেকটা সম্পন্ন করে রাখলো আন্দ্রে রাসেল-শাইহোপরা।

এবারের বিশ্বকাপে বেশ সমীহ জাগানিয়া দল যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে পাকিস্তান, আয়ারল্যান্ডকে আটকে দিয়ে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই নিশ্চিত করে সুপার এইট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে লড়াই করে চোখে চোখ রেখেই। তবে ওয়েস্ট ইন্ডিজ তাদের দেখালো বাস্তবতা। দুই দলের শক্তির পার্থক্য কতটা।

বোলিংয়েই কাজটা অর্ধেক করে দিয়েছিলেন আন্দ্রে রাসেল-রোস্টন চেজরা। যদিও সম্ভাবনাময় শুরু ছিল তাদের, পাওয়ার প্লেতে স্টিভেন টেলরকে (২) হারালেও স্কোরবোর্ডে তুলে ৪৮ রান। তবে এরপরই বাঁধে বিপত্তি, পরের ৪০ রান তুলতেই ৬ উইকেট হারায় যুক্তরাষ্ট্র।

নিতিশ কুমারকে ২০ রানে ফিরিয়ে যার শুরু করেন মতি। এরপর আলজার জোসেফ ১৬ বলে ২৯ রান করা আন্দ্রেস গোসকে ফেরালে মার্কিনিরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। তিন উইকেট নিয়ে মিডল অর্ডার ভেঙে দেন চেজ, আর শেষটা ছাটাই করেন আন্দ্রে রাসেল।

বলার মতো স্কোর কেবল মিলিন্দ কুমারের ১৯, ভেন শেলজিকের ১৮ ও আলি খান করেন ৬ বলে ১৪* রান। তিনটা করে উইকেট নেন আন্দ্রে রাসেল ও রোস্টন চেজ। জোরা উইকেট নেন জোসেফ।

ব্যাটিংয়ে নেমেও সেই দাপট ধরে রাখেন শাই হোপ এবং নিকোলাস পুরান। বিধ্বংসী ব্যাটিংয়ে ৫৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করেন এই দুই ব্যাটার। দু’জনে মিলে ১১ ছক্কা আর পাঁচ বাউন্ডারিতে উড়িয়ে দেন যুক্তরাষ্ট্রকে। ১০০ রান তাড়ায় বিশ্বকাপ ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম জয়।

পাঁজরের চোটে ব্র্যান্ডন কিং ছিটকে না গেলে এই ম্যাচে হয়তো খেলাই হতো না শাই হোপের। সেই হোপ সুযোগ পেয়েই খেললেন ম্যাচজয়ী ইনিংস। ২৬ বলে ফিফটি পূরণের পর শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৯ বলে ৮২* রানে।

সমানভাবে পাল্লা দিয়ে ১২ বলে ২৭* করেন পুরান। এই ইনিংসে ৩ ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েছেন তিনি। এখন পর্যন্ত এবারের আসরে ১৭টি ছক্কা তার। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে এর চেয়ে বেশি ছক্কা মারেনি আর কেউ। ২০১২ বিশ্বকাপে ১৬ ছক্কা মেরেছিলেন ক্রিস গেইল।

আরো পড়ুন : আমার আউটেই ম্যাচ হেরে গিয়েছি : তাওহিদ হৃদয়

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশ সুপারের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের রেশ না কাটতেই এবার ‘নৌকা’ নিয়ে তোলপাড়

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় ১১:১৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪