শিরোনাম :
যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালানোর সম্ভাবনা আছে ইরানের; ট্রাম্প হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন জল্পনা,আকস্মিক দিল্লি সফরে বাংলাদেশের গোয়েন্দাপ্রধান আদর্শবান সাংবাদিকরাই স্বৈরাচার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ব্যালন ডি’অরের দৌড়ে ছিটকে গেলেন মেসি-এমবাপ্পে, জানাল এআই কাঁটাতারে আটকা ১৩০ হাতি, কূটনীতির টেবিলেও মিলছে না সমাধান সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ক্যাঙারু কোর্ট’ মন্তব্যে ট্রাইব্যুনালে হাজির আওয়ামীপন্থি দুই আইনজীবী, চাইলেন নিঃশর্ত ক্ষমা কে পাঠালেন উড়োজাহাজে করে পরীমনিকে শিউলি ফুল? ফেব্রুয়ারি ছেড়ে জানুয়ারিতে বইমেলা, প্রশ্ন উঠছে একুশের চেতনা নিয়ে

সাকিবের খেলা বন্ধ করে দেশে ফিরিয়ে আনতে লিগ্যাল নোটিশ

চলমান বার্তা স্পোর্টস ডেস্ক :এই মুহূর্তে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দেশটির বিপক্ষে টেস্ট ম্যাচ খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সেই খেলার মাঝপথেই গত ২২ আগস্ট তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। আর সেই মামলার পর এবার সাকিবকে জাতীয় দল থেকে বাদ দেওয়া ও দেশে ফিরিয়ে এনে মামলার তদন্ত প্রক্রিয়া চালানোর জন্য বিসিবিকে লিগ্যাল নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।

সাকিবের বিষয়ে বিসিবিকে লিগ্যাল নোটিশ দেওয়ার বিষয়ে আইনজীবী বলেন, ‘সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।’

এর আগে, গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে গত ২২ আগস্ট ডিএমপির আদাবর থানায় সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলায় দায়ের করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ মামলায় আসামি করা হয় ১৫৬ জনকে। যেই মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয় সাকিবকে। এর বাইরে মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহয্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান।

আরও পড়ুন:বিপিএলে দল কিনলেন শাকিব খানের ‘রিমার্ক হারল্যান’

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালানোর সম্ভাবনা আছে ইরানের; ট্রাম্প

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ফেব্রুয়ারি ছেড়ে জানুয়ারিতে বইমেলা, প্রশ্ন উঠছে একুশের চেতনা নিয়ে

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাকিবের খেলা বন্ধ করে দেশে ফিরিয়ে আনতে লিগ্যাল নোটিশ

আপডেট সময় ১২:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪