শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

ক্লাব বিশ্বকাপে মেসির মায়ামি

মেজর লিগ সকারে দারুণ অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। চোট কাটিয়ে প্রাণভোমরা লিওনেল মেসি ফেরায় বেশ ফুরফুরে টাটা মার্টিনো শিষ্যরা। এরইমধ্যে ফিফা থেকে পেল সুখবর। ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার আমন্ত্রণ পেয়েছেন মেসিরা। যা ভক্তদের জন্য নিঃসন্দেহে বড় সংবাদ। কারণ এই টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদের মতো বিশ্বসেরা ক্লাবের বিপক্ষেও খেলার সম্ভাবনা থাকবে মায়ামির।

জানা গেছে, যদি সরাসরি খেলার সুযোগ না পায়, তবে অতিথি দল হিসেবে হলেও মায়ামিকে খেলাতে মরিয়া ফিফা। এর পেছনে অবশ্য কারণ রয়েছে। কেননা ২০২৫ ক্লাব বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্রের মাটিতে। মূলত দেশটিতে মায়ামি ও মেসির জনপ্রিয়তা কাজে লাগাতে চায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অনুষ্ঠিতব্য সেই টুর্নামেন্টকে সামনে রেখে এরইমধ্যে ৩০ দল চূড়ান্ত করা হয়েছে। এখনও বাকি দুটি দল। যাদের একটি মায়ামি।

আগামী বছরের মাঝামাঝি শুরুর কথা রয়েছে এই টুর্নামেন্টের। তাই স্বাভাবিকভাবেই মেসির উপস্থিতি এই টুর্নামেন্টকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।

আগামী বছর ১৫ জুন থেকে শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে ১৩ জুলাই পর্যন্ত। টুর্নামেন্টে সর্বোচ্চ ১২টি দল অংশ নেবে ইউরোপ থেকে।

দ্বিতীয় সর্বোচ্চ ৬টি ক্লাব খেলবে দক্ষিণ আমেরিকা থেকে। এ ছাড়া সমান ৪টি করে ক্লাব অংশ নেবে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল থেকে। বাকি দলটি ওশেনিয়া অঞ্চল থেকে আসবে।

সাকিবের দেশে আসা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা

মোংলায় আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট শুরু, অংশ নিয়েছেন ৮৮ জন দাবারু

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

শাহজাদপুরে শতাব্দী প্রাচীন আশ্রমে রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ক্লাব বিশ্বকাপে মেসির মায়ামি

আপডেট সময় ০৩:৫৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪