শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

ইংল্যান্ডে বর্ণবাদের শিকার হলেন হামজা চৌধুরী

বাংলাদেশের ফুটবলের পোস্টারবয় হামজা চৌধুরী। বর্তমানে খেলছেন ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ক্লাব লেস্টার সিটিতে। ক্লাবটির হয়ে একটি ম্যাচে ‘অপ্রীতিকর’ ঘটনার শিকার হয়েছে বাংলাদেশের এই তারকা। মাঠ ছেড়ে যাওয়ার সময় বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। প্রতিবাদ করায় উল্টো তাকেই হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি।

শনিবার বিকেলে ফ্র্যাটন পার্কে পোর্টসমাউথের মুখোমুখি হয়েছিল লেস্টার সিটি। অবনমন বাঁচানোর লড়াইয়ে নেমে এই ম্যাচে ১-০ গোলে হেরে গেছে হামজার দল।

চোট কাটিয়ে এদিন লেস্টারের শুরুর একাদশে ফিরেছিলেন হামজা। ম্যাচের ৬৩তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে লেস্টার। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দলের শক্তি বাড়াতে ম্যাচের ৭১তম মিনিটে হামজাকে তুলে নিয়ে জর্ডান জেমসকে মাঠে নামান কোচ গ্যারি রোয়েট।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি এক্সপ্রেস’ জানিয়েছে, হামজা যখন মাঠ ছেড়ে সাইডলাইনের দিকে যাচ্ছিলেন, তখন স্বাগতিক পোর্টসমাউথ সমর্থকদের কাছ থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হন বাংলাদেশের ফুটবলের পোস্টারবয়। ডাগআউটে ফেরার আগে গ্যালারির দর্শকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন হামজা।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে ছুটে আসেন রেফারি। তখন তার দিকে তাকিয়ে ফের রাগান্বিত অঙ্গভঙ্গি করতে দেখা যায় সমর্থকদের। কিন্তু সেটি আমলে নেননি রেফারি। উল্টো বদলি হয়ে বাইরে চলে যাওয়া হামজাকে হলুদ কার্ড দেখান তিনি।

এত রাগে এক কোচকে ধাক্কা দিয়ে গিয়ে ডাগআউটে বসে পড়েন হামজা। পুরো সময়জুড়েই তাঁর চোখে-মুখে চরম বিরক্তি ও ক্ষোভ ফুটে উঠছিল।

ম্যাচের ফলও শেষ পর্যন্ত লেস্টারের বিপক্ষে গেছে। ১-০ গোলের এই হারে লিগের ২৪ দলের মধ্যে ২৩ নম্বরে নেমে গেছে তারা। ৪৩ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৪১ পয়েন্ট। হাতে আছে মাত্র ৩টি ম্যাচ।

আগামী মঙ্গলবার রাতে হাল সিটির বিপক্ষে যদি লেস্টার হেরে যায়, তবে লিগ থেকে তাদের অবনমন (তৃতীয় স্তরে নেমে যাওয়া) নিশ্চিত হয়ে যাবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

শাহজাদপুরে শতাব্দী প্রাচীন আশ্রমে রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইংল্যান্ডে বর্ণবাদের শিকার হলেন হামজা চৌধুরী

আপডেট সময় ০২:০১:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬