শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

মাদ্রিদকে হারালো রিয়াল

লালিগায় হারের দুঃস্মৃতি নিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বি আতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। দুইবারের দেখায় তাদের হারাতে না পারলেও চ্যাম্পিয়নস লিগে ঠিকই নিজেদের আধিপত্য ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্টরা।

রক্ষণাত্মক ফুটবলে রিয়ালকে আটকাতে ব্যর্থ আতলেটিকো। স্বস্তির জয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথ সুগম করার পাশাপাশি মাদ্রিদ ডার্বিতে শেষ হাসি কার্লো আনচেলত্তি শিষ্যদের।

সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে জিতেছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। রিয়ালের হয়ে গোল করেন রদ্রিগো ও দিয়াজ। আতলেটিকোর হয়ে স্কোরশিটে নাম তোলেন হুলিয়ান আলভারেজ।

ম্যাচের চতুর্থ মিনিটেই রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠ থেকে ফেদে ভালভার্দের বাড়ানো পাস থেকে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে দূরপাল্লার শটে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান। চ্যাম্পিয়নস লিগে এটি তার ২৫তম গোল।

অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ম্যাচের ৩২তম মিনিটে আর্জেন্টইন তারকা হুলিয়ান আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেটিকো। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি আলভারেজের সপ্তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ২২তম গোল।

যার ফলে সমতায় থেকে বিরতিতে যায় দুদল। অবশ্য বিরতির পর দুই দলই গোলের জন্য উন্মুখ হয়ে ওঠে। ফের এগিয়ে যেতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লস ব্লাঙ্কোসদের। ম্যাচের ৫৫তম মিনিটে দিয়াজের গোলে ২-১ ব্যবধানে লিড নেয় স্প্যানিশ জায়ান্টরা। বাকি সময়ে আরও বেশকিছু আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি দলটি। পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।

রাতের অন্য ম্যাচে, পিএসভি আইন্দহোভেনকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। ক্লাব ব্রুজকে ৩-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। বরুশিয়া ডর্টমুন্ড ও লিলের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে।

ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ছে

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

শাহজাদপুরে শতাব্দী প্রাচীন আশ্রমে রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মাদ্রিদকে হারালো রিয়াল

আপডেট সময় ১২:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫