শিরোনাম :
ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দলে নেই নাহিদ, ফিরলেন তাসকিন তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, আহত ৫৪ জনের বেশি গরুর মাংস নিয়ে নবীজির সতর্কবার্তা, হাদিসের ব্যাখ্যা কী? ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ঢাকায় ফিরলেন ৩৫ বাংলাদেশি গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিমন্ত্রীকে সাজেকে গোলাগুলিতে আটকে পড়া ২,৯৩৩ পর্যটকে সড়ালো নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় রাশিয়া, ইউক্রেন,যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

মালদ্বীপের জালে ১৪ গোল; আরেকটি সাফ জিতলো বাংলাদেশ

আগের ম্যাচে পাকিস্তানকে ৯-১ গোলে হারানোর পরই প্রথম নারী সাফ ফুটসালের ট্রফি ঝুলে পড়েছিল বাংলাদেশের দিকে। শেষ ম্যাচে বাংলাদেশের দরকার ছিল মাত্র এক পয়েন্ট। তবে প্রতিপক্ষ মালদ্বীপ বলে সাবিনারা বড় জয়ে শিরোপা উদযাপন করার প্রত্যাশা করছিলেন। বাস্তবে সেই প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ১৪-২ গোলের রেকর্ড জয়ে বাংলাদেশ সাফের প্রথম আসরের শিরোপা জিতে গড়েছে আরেকটি ইতিহাস।

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সর্বশেষ দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে এসেছিল এই সাফল্য। এবার সেই সাবিনার নেতৃত্বে বাংলাদেশ জিতলো সাফ নারী ফুটসালের প্রথম আসরের শিরোপা। টানা তিনটি সাফের শিরোপা ঘরে আসলো সাবিনা খাতুনের নেতৃত্বে।

থাইল্যান্ডের ব্যাংককে রোববার নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশের মেয়েরা। রেকর্ড ১৪-২ গোলে বিশাল ব্যবধানের জয়ে ঘরে আসে শিরোপা। তবে ম্যাচের প্রথম গোলটি করেছিল মালদ্বীপ। শেষ গোলটিও করেছে তারা।

তৃতীয় মিনিটে গোল করে এগিয়ে যায় মালদ্বীপ। তিন মিনিট পর সাবিনা খাতুনের ফ্রিকিক মালদ্বীপের জাল কাঁপালে ম্যাচে ফেরে বাংলাদেশ।

৭ মিনিটে পেনাল্টি মিস করেন অধিনায়ক সাবিনা খাতুন। তার নেওয়া শট চলে যায় বাইরে। কৃষ্ণা রানী সরকার বল নিয়ে ভেতরে ঢুকলে মালদ্বীপের এক ডিফেন্ডার তাকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশ।

ম্যাচে বাংলাদেশ প্রথম লিড পায় ১৩ মিনিটে। মাসুরা পারভীনকে ফাউল করলে ফ্রিকিক পায় বাংলাদেশ। সাবিনা খাতুন আবার ফ্রিকিকে লক্ষ্যভেদ করেন। ১৬ মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোলে বাংলাদেশ ব্যবধান বাড়িয়ে করে ৩-১ করে। পরের মিনিটেই লিপি আক্তার ব্যবধান ৪-১ করেন। ১৮ মিনিটে লিপি নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম এবং নওশন গোল করলে বড় ব্যবধানে (৬-১) এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। বাংলাদেশ এগিয়ে যায় ৭-১ গোলে। পরের মিনিটেই সুমাইয়া ম্যাচে নিজের প্রথম ও দলের অষ্টম গোলটি করেন। ২৬ মিনিটে নবম বারের মতো মালদ্বীপের জালে বল পাঠায় বাংলাদেশ। এবারও সাবিনা খাতুন। নিজেরে চতুর্থ গোলে অধিনায়ক লিড এনে দেন ৯-১ ব্যবধানের। ৩০ মিনিটে নিলুফার নিলার গোলে বাংলাদেশ এগিয়ে যায় ১০-১ ব্যবধানে। সেই সাথে এবারের টুর্নামেন্টে নিজেদের সর্বাধিক ব্যবধানের জয় নিশ্চিত করে। পরের মিনিটেই লিপি আক্তার লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন ১১-১ গোলে। কৃষ্ণা ১২-১ করলে টুর্নামেন্টে সবচেয়ে বড় ব্যবধানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ব্যবধান ১৩-১ করেন মেহেনুর আক্তার খেলার ৮ মিনিট বাকি থাকতে। দলের চৌদ্দতম গোলটি করেন মাসুরা পারভীন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দলে নেই নাহিদ, ফিরলেন তাসকিন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মালদ্বীপের জালে ১৪ গোল; আরেকটি সাফ জিতলো বাংলাদেশ

আপডেট সময় ১২:০১:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬