শিরোনাম :
ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দলে নেই নাহিদ, ফিরলেন তাসকিন তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, আহত ৫৪ জনের বেশি গরুর মাংস নিয়ে নবীজির সতর্কবার্তা, হাদিসের ব্যাখ্যা কী? ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ঢাকায় ফিরলেন ৩৫ বাংলাদেশি গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিমন্ত্রীকে সাজেকে গোলাগুলিতে আটকে পড়া ২,৯৩৩ পর্যটকে সড়ালো নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় রাশিয়া, ইউক্রেন,যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

সাফজয়ী নারী দলকে বাফুফের দেড় কোটি টাকা বোনাস

সুসময়ের হাওয়ায় উন্মাতাল বাংলাদেশ নারী ফুটবল দল। সাফজয়ী নারীদের নিয়ে আনন্দের ভেলায় বাংলাদেশ। টানা দ্বিতীয় সাফ শিরোপা জিতে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ। এমন সাফল্যের পর তাদের সংবর্ধনা দেওয়া হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে। কেবল সংবর্ধনা নয়, বাফুফে জানিয়েছে, সাফজয়ী দলকে দেড় কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে বাফুফের পক্ষ থেকে।

বাফুফেতে শনিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী সভা। ২১ সদস্যের কমিটির ১৯ জনই উপস্থিত ছিলেন আজ। দুজন বাইরে থাকায় অংশ নিতে পারেননি। সেই সভায় উঠেছে অসংখ্য বিষয়। সভা শেষে বাফুফে জানায়, সাফজয়ীদের দেড় কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। দেওয়া হবে সংবর্ধনাও। তবে, এখনও সংবর্ধনার দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

এর আগে সাফজয়ী নারী ফুটবলারদের এক কোটি টাকা বোনাস ঘোষণা করা হয় সরকারের পক্ষ থেকে। নারী ফুটবলারদের তার বাসভবন যমুনায় সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ঘোষণা করা হয় ২০ লাখ টাকা অর্থ পুরস্কার।

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশ গড়েছে ইতিহাস। ভারতের পর একমাত্র দল হিসেবে টানা দুবার জিতেছে সাফের শিরোপা। শিরোপা জিতে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে সাবিনা-ঋতুপর্ণাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দিতে দিতে আনা হয় মতিঝিলে অবস্থিত বাফুফে ভবন পর্যন্ত। গোটা পথে তারা পেয়েছে অগণিত মানুষের নিঃস্বার্থ ভালোবাসা।

আরো পড়ুন : আফগানিস্তান সিরিজ শেষ মুশফিকের?

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দলে নেই নাহিদ, ফিরলেন তাসকিন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাফজয়ী নারী দলকে বাফুফের দেড় কোটি টাকা বোনাস

আপডেট সময় ০৬:১০:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪