হাথুরুসিংহেকে অব্যাহতি, নতুন কোচ ফিল সিমন্স

মেয়াদ পূর্তির আগেই চন্ডিকা হাথুুরুসিংহেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে। মঙ্গলবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বাংলাদেশ দলের সঙ্গে প্রথম মেয়াদে হাথুরু কাজ করেন ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত। সেবার সাউথ আফ্রিকা সিরিজ শেষে নিজেই পদত্যাগপত্র পাঠিয়ে দেন বিসিবিকে। হন নিজ দেশ শ্রীলঙ্কার কোচ।

পরে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর আবার ফেরেন বাংলাদেশ। আরেকটি সাউথ আফ্রিকা সিরিজের আগে তাকে বরখাস্ত করল বিসিবি।

২০২৩ বিশ্বকাপের মূল্যায়ন রিপোর্ট বিশ্লেষণ করে বিসিবির মনে হয়েছে, জাতীয় দলের এক ক্রিকেটারের সঙ্গে তিনি অসদাচরণ করেছেন।

দলের সিনিয়র ক্রিকেটারদের বিভেদে ভূমিকা রাখারও অভিযোগ আছে কোচের বিরুদ্ধে। হাথুরুসিংহের মেয়াদ ছিল আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত।

ড্রাফট শেষ যেমন হলো বিপিএলের ৭ দলের স্কোয়াড

ক্লিয়ারেন্স পেয়েই চট্টগ্রামে সাকিব

সাকিবকে নিরাপত্তা দিতে সম্মত সরকার

ড. ইউনূসের পরিকল্পনায় বসবে এবারের জাঁকজমকপূর্ণ বিপিএল

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হাথুরুসিংহেকে অব্যাহতি, নতুন কোচ ফিল সিমন্স

আপডেট সময় ০৪:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪