এমপি আনার অপকর্ম করলে তা তদন্তে বেরিয়ে আসবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার অপকর্মে জড়িত কিনা তা তদন্তে বেরিয়ে আসবে। তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলতে পারছি না।’

বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবগঠিত যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্যদের পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে তৃতীয়বার মনোনয়ন দেয়া হয়েছিল তার জনপ্রিয়তার কারণে। এলাকায় গিয়ে দেখেন তার জন্য শোকার্ত এলাকার মানুষরা। ভেতরে সে কোনো অপকর্ম করে কিনা এসব যখন প্রমাণ হয় তখন শেখ হাসিনা কাউকে ছাড় দেন না, দলের লোক হলেও। জিরো টলারেন্স নীতি তার। ভারতের গণমাধ্যমে এসেছে চোরাচালানের কথা। তার মৃত্যুর আগে দেশের কোনো সাংবাদিকের অনুসন্ধানী প্রতিবেদনে কেন বিষয়টা এলো না?’

যানজট নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘এয়ারপোর্টে গিয়ে অনেকে ফ্লাইট মিস করতো যানজটের কারণে। এখন ফার্মগেট থেকে এয়ারপোর্ট ১০ মিনিট সময় লাগে। সময়মতো এখন এয়ারপোর্ট পৌঁছানো যায়। আমার মাথার ওপর প্রধানমন্ত্রীর হাত এবং ছায়া না থাকলে কখনোই আমি এসব করতে পারতাম না।’

বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে হতাশার কোনো কারণ নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘ক্রিকেট অনেক এগিয়ে গেছে। ফুটবল আরো এগোতে পারতো। বিশ্বকাপ ফুটবলে যখন দেখি আইসল্যান্ডের মতো দেশ খেলছে। তখন ভাবি, আমরা কেন পারি না।’

ওবায়দুল কাদের জানান, তার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় বাংলাদেশ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছে।

যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে পরিচিত সভায় উপ-কমিটির কো চেয়ারম্যান হারুনুর রশিদ, যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য সচিব ও হুইপ মাশরাফী বিন মর্তুজা, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

আরো পড়ুন : যেভাবে হত্যা করা হয় এমপি আনারকে

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

এমপি আনার অপকর্ম করলে তা তদন্তে বেরিয়ে আসবে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪