নতুন করে মুক্তিযোদ্ধার আবেদনের সুযোগ নেই : মোজাম্মেল হক

নতুন করে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আবেদনের আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।

রোববার সংসদে সরকারি দলের সদস্য মো: মাইনুল হোসেন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন,‘স্বাধীনতার পর বেশ কয়েক দফা মুক্তিযোদ্ধা তালিকা সংশোধন করা হয়েছে। মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভূক্তির জন্য অনলাইনে সর্বশেষ বার আবেদন গ্রহণ করা হয়েছে। এসব আবেদন উপজেলা, জেলা কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে পরবর্তীতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এখন নতুন করে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আবেদনের আর কোনো সুযোগ নেই।’

মো: মাইনুল হোসেন খানের অপর একটি তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বৃদ্ধির বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে।

তিনি বলেন, ‘২০০৩-২০০৪ অর্থবছরে ৪০ হাজার জন বীর মুক্তিযোদ্ধা বা উপকারভোগীকে ৩০০ টাকা হারে প্রথম মুক্তিযোদ্ধা ভাতা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান সরকার প্রতিনিয়ত মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতার পরিমাণ বেশ কয়েকগুণ বৃদ্ধি করে ২০২১-২২ অর্থবছর থেকে মাসিক ২০ হাজার টাকা সম্মানি ভাতাসহ বাৎসরিক ২টি উৎসব ভাতা ১০ হাজার টাকা হারে প্রদান করা হচ্ছে। গত ২০১৮-১৯ অর্থবছর থেকে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীগণকে রাষ্ট্রীয় সম্মানি ভাতার পাশাপাশি বাংলা নববর্ষ ভাতা বাবদ জনপ্রতি ২ হাজার টাকা হারে এবং ভাতাপ্রাপ্ত জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবস ভাতা বাবদ জনপ্রতি ৫ হাজার টাকা হারে প্রদান করা হচ্ছে।

সূত্র : বাসস

আরো পড়ুন : জনবান্ধব আইন প্রণয়ন করতে হবে : আইনমন্ত্রী

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নতুন করে মুক্তিযোদ্ধার আবেদনের সুযোগ নেই : মোজাম্মেল হক

আপডেট সময় ০৮:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪