ভবিষ্যতে বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার পরিকল্পিতভাবে এগোচ্ছে। আগামীতে বাজারের ওপর সরকারের একটা কার্যকর নিয়ন্ত্রণ থাকবে এবং বাজার অবজেক্টিভলি ম্যানিপুলেশন ফ্রি থাকবে। সেজন্য কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রথমটি হচ্ছে নির্বাচিত কিছু পণ্যের জন্য রাষ্ট্রীয়ভাবে একটি স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করব। দ্বিতীয়টি হলো, আমদানি পর্যায় থেকে শুরু করে খুচরা বিক্রয় পর্যন্ত পুরো সাপ্লাই চেইনকে একটি এআই মডেলের আওতায় নিয়ে আসব, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পায়। বর্তমানে প্রায় ৮০ লাখ মানুষ টিসিবির কার্ড সুবিধার আওতায় রয়েছে। এবার আরও ২০ লাখ মানুষকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত সরকার পতনের পর আমরা দেখেছি এক কোটি উপকারভোগীর মধ্যে প্রায় ৫৯ লাখই প্রশ্নবিদ্ধ বা ভুয়া ছিল। তাই প্রকৃত সুবিধাভোগীদের নিশ্চিত করতে নতুনভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এর মাধ্যমে যোগ্য ও সৎ ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হবে।

পাশাপাশি আমদানি প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভবিষ্যতে বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে : বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬