হামে শিশুমৃত্যুর বিষয়ে তদন্ত চলছে : স্বাস্থ্য সচিব

দেশে চলমান হামের প্রাদুর্ভাব এবং অস্বাভাবিক শিশু মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা ও শিক্ষা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, প্রতিটি মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে এবং জনস্বার্থে এসব ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।

আজ শনিবার (৯ মে) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত ‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে স্বাস্থ্য সচিব এসব কথা বলেন। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) এই অনুষ্ঠানের আয়োজন করে।

সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, তদন্তের মাধ্যমে আমরা জানতে পারব কেন এতগুলো শিশু প্রাণ হারাল এবং আমাদের ব্যবস্থায় কোনো ঘাটতি বা গাফিলতি ছিল কি না। কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোনো অবহেলা থাকলে সেটিও তদন্ত প্রতিবেদনে উঠে আসবে। তিনি আরও আশ্বস্ত করেন যে, তদন্ত শেষে প্রতিবেদনটি জনসমক্ষে প্রকাশ করা হবে। বর্তমান সরকারকে একটি জবাবদিহিমূলক সরকার উল্লেখ করে তিনি বলেন, সরকার জনগণের কাছে প্রতিটি বিষয়ের ব্যাখ্যা দিতে প্রস্তুত।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হামে শিশুমৃত্যুর বিষয়ে তদন্ত চলছে : স্বাস্থ্য সচিব

আপডেট সময় ০৭:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬