শিরোনাম :
মার্কিন শুল্ক চুক্তি নিয়ে স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা চান ব্যবসায়ীরা মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল হাতে পাঁচ যুবকের হামলা ২৪২ রানে অপরাজিত সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয় শিশুদের শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও ট্রাকের চাপায় বাবা মা সহ নিহত আট মাসের শিশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

অ্যাভাটার-টাইটানিকের প্রযোজক জন ল্যান্ডাউ মারা গেছেন

অস্কার বিজয়ী কিংবদন্তি হলিউড প্রযোজক জন ল্যান্ডাউ মারা গেছেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি প্রখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে জুটি বেঁধে সর্বকালের সবচেয়ে বড় তিনটি ব্লকবাস্টার, টাইটানিক, অ্যাভাটার ও অ্যাভাটার টু চলচ্চিত্র তৈরি করেছিলেন ৷

শনিবার তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন তাঁর পরিবার ৷ যদিও মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি ৷

ক্যামেরনের সঙ্গে জুটি বেঁধে তিনটি অস্কার মনোনয়ন এবং ১৯৯৭-এর ‘টাইটানিক’-এর জন্য সেরা সিনেমার অস্কার জেতেন জন ল্যান্ডাউ ৷ ল্যান্ডাউ ও ক্যামেরনের পার্টনারশিপ ‘অ্যাভাটার’ এবং এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ সহ সিনেমার ইতিহাসের অন্যতম বড় ব্লকবাস্টার উপহার দিয়েছে দর্শকদের ৷

দীর্ঘদিনের বন্ধুকে হারিয়ে ক্যামেরন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক বিবৃতিতে বলেন, ‘একজন প্রিয় বন্ধু এবং আমার ৩১ বছরের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ৷ আমার জীবনের একটি অংশ ছিঁড়ে গেল।’

ক্যামেরন আরও বলেন, ‘তাঁর অদ্ভুত হাস্যরস, ব্যক্তিগত আকর্ষণ, চেতনার মহান উদারতা আমাদের অ্যাভাটার মহাবিশ্বের কেন্দ্রে প্রায় দুই দশক ধরে থাকবে ৷ তাঁর উত্তরাধিকার শুধুমাত্র তিনি যে চলচ্চিত্রগুলো তৈরি করেছিলেন তা নয়, তিনি যে ব্যক্তিগত উদাহরণ স্থাপন করেছেন সেটাই তাঁর উত্তরাধিকার ৷ আর তা হলো– অদম্য, যত্নশীল, অন্তর্ভুক্তিমূলক, অক্লান্ত, অন্তর্দৃষ্টিপূর্ণ এবং সম্পূর্ণ অনন্য একটি ব্যক্তিসত্ত্বা।’

আরো পড়ুন : ১৫ আগস্ট ভারতে মুক্তি পাচ্ছে চঞ্চলের ‘পদাতিক’

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বাঘা মাজারের গ্রিল ও সিন্ধুকের তালা ভেঙ্গে টাকা চুরি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অ্যাভাটার-টাইটানিকের প্রযোজক জন ল্যান্ডাউ মারা গেছেন

আপডেট সময় ০৯:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪