কান উৎসব থেকে সুখবর দিলেন ভাবনা

এবারই প্রথম কান চলচ্চিত্র উৎসবে গেছেন দেশের তারকা আশনা হাবিব ভাবনা। নিজ উদ্যোগে তার ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ। নানা পোশাক আর রেড কার্পেটে হাটার কারণে এরইমধ্যে আলোচনায় এসেছে ভাবনার কান যাত্রা।

তবে আজ তিনি দিলেন সুখবর। কান থেকেই জানালেন নতুন সিনেমা অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। নতুন ছবির নাম ‘জেনুবিয়া ‘। মালয়েশিয়া বংশোদ্ভূত বাংলাদেশি নির্মাতা জাফর ফিরোজ ছবিটির নির্মাতা। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন ব্রিটিশ চায়নিজ প্রযোজক কিয়াও লি।

জানা যায়, জাফর ফিরোজ ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে স্নাতক সম্পন্ন করে ১২ বছর আগে মালয়েশিয়া যান। সেখানকার লিমকক উইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে তিনি পিএইচডি করছেন। এর আগে চায়নিজ ‘রিবর্ণ’ নামের একটি চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে থাকলেও এটি হতে যাচ্ছে জাফরের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যেটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন ভাবনা।

বাংলা, ইংরেজি ও চায়নিজ ভাষায় ছবিটি তৈরি হবে বলে জানালেন পরিচালক। তিন দেশে ছবিটি মুক্তির পরিকল্পনাও রয়েছে।

জাফর ফিরোজ বাংলাদেশে তথ্যচিত্র নির্মাণ করেছেন। পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কারও। ‘জেনুবিয়া’ ছবি প্রসঙ্গে জাফর গণমাধ্যমকে বলেন, ‘এ বছরের নভেম্বরে মালয়েশিয়াতে আমরা একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করছি।

তারই মার্কেটিংয়ের জন্য কান উৎসবে যাই। “জেনুবিয়া” ছবি নিয়েও পরিকল্পনা চলছিল। কান উৎসবে যাওয়ার পর শুনলাম, বাংলাদেশ থেকে ভাবনা এসেছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করি। এরপর দেখা করে কথা বললাম। গল্প শোনালাম। গল্প শুনে তিনি রাজি হলেন। আমরাও চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, একসঙ্গে কাজটি করছি।’

‘জেনুবিয়া’ তে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে ভাবনা বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে এটাই তো সবচেয়ে বড় পাওয়া। একজন অভিনয়শিল্পীর চাওয়া প্রতিনিয়ত নিজেকে নতুন চরিত্রে দেখার। আমি এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেলাম, যা সত্যিই গর্ব করার মতো।

নির্মাতা জাফর ফিরোজ জানান আগামী তিন মাসের মধ্যে ছবির কাজ শুরু করবেন। আর পুরো শুটিং হবে মালয়েশিয়াতে। অন্যান্য অভিনয়শিল্পীও এরই মধ্যে চূড়ান্ত করা হবে।

আরো পড়ুন : শুভকে প্রশংসায় ভাসালেন নাসিরুদ্দিন

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কান উৎসব থেকে সুখবর দিলেন ভাবনা

আপডেট সময় ০৮:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪