শিরোনাম :
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে হোটেলের পার্কিংয়ে আগুন, নিরাপদে ৩০০ পর্যটক আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট ও শপিং মল ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দলে নেই নাহিদ, ফিরলেন তাসকিন তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, আহত ৫৪ জনের বেশি গরুর মাংস নিয়ে নবীজির সতর্কবার্তা, হাদিসের ব্যাখ্যা কী? ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ঢাকায় ফিরলেন ৩৫ বাংলাদেশি গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিমন্ত্রীকে সাজেকে গোলাগুলিতে আটকে পড়া ২,৯৩৩ পর্যটকে সড়ালো নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী

নিজস্ব টেলিভিশন চ্যানেল খুলতে যাচ্ছে বিসিবি

নিজস্ব টেলিভিশন চ্যানেল খুলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)—এই খবর ক্রীড়াঙ্গনে ঘুরছিল বেশ কমাস ধরেই। এবার সত্যিকার অর্থে আলোর মুখ দেখতে যাচ্ছে খবরটি। সব ধরনের খেলা সম্প্রচারের জন্য নিজেদের টেলিভিশন আনছে বোর্ড। যার নাম হবে—বিসিবি টিভি।

আজ রোববার (৩১ মার্চ) বিসিবির চলতি বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। যেখানে বিসিবির কার্যক্রম পরিচালনার সুবিধার্থে গঠনতন্ত্রে দুটি সংশোধনী আনা হয়েছে। যার মধ্যে আলোচনার একটি বিষয় ছিল নিজস্ব টেলিভিশন খোলা।

এজিএম শেষে সেই তথ্য দিলেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি টিভি পরিচালনার উদ্দেশ্য ও ধরন ব্যাখা করে বিসিবিপ্রধান বলেন, ‘বাংলাদেশে সাধারণত দুটি টিভি আমাদের খেলাগুলো দেখায়। এখন তারা যে সমস্ত খেলা দেখাবে না সেগুলো আমরা দেখাব নিজেদের টিভিতে।’

চলমান সিরিজগুলোর উদাহরণ টেনে নাজমুল হাসান যোগ করেন, ‘বর্তমানে টেস্টের পাশাপাশি মেয়েদের সিরিজ ও প্রিমিয়ার লিগ চলছে। এই দুটি খেলা দেখানো হচ্ছে না। এখন আমরা চেষ্টা করব, মূল দলের খেলার পাশাপাশি বাকি খেলাগুলো দেখানোর। আমরা চাই ঘরোয়া ক্রিকেট টিভিতে দেখাতে। এটা যদি টিভিতে দেখানো হয় তাহলে ঘরোয়া ক্রিকেটের মান বাড়বে। আম্পায়ারিং নিয়ে কোনো সমস্যা হলেও ধরা পড়বে। সবমিলিয়ে আমরা সম্ভাব্য সব খেলাই দেখাতে চাচ্ছি।’

তবে, স্যাটেলাইট হবে না কি আইপি টিভি সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। আপাতত গঠনতন্ত্রে সংশোধনী এসেছে, পরে টিভি পরিচালনার ব্যাপারে মূল পরিকল্পনা আসবে বলেই জানিয়েছেন বোর্ডপ্রধান।

এতদিন বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী একটি ক্রীড়া ফেডারেশন হিসেবে বিসিবির আইনত টেলিভিশন চ্যানেল ও ক্রিকেটার্স ক্লাব জাতীয় কার্যক্রম পরিচালনা করার এখতিয়ার ছিল না। আজকের বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্রে প্রস্তাবিত সংশোধনী এনে বিষয়গুলোকে আইনের পরিধির মধ্যে এনেছে ক্রিকেট বোর্ড।

আরো পড়ুন : আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে হোটেলের পার্কিংয়ে আগুন, নিরাপদে ৩০০ পর্যটক

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নিজস্ব টেলিভিশন চ্যানেল খুলতে যাচ্ছে বিসিবি

আপডেট সময় ০৯:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪