হজে গেলেন অনন্ত জলিল

হজে গেলেন আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল। এবারই প্রথম তিনি হজ করবেন। আজ সোমবার (১০ জুন) সকালে এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন এই নায়ক।

অনন্ত জলিল বলেন, ‌‘এর আগে সপরিবারে ৮-৯ বার আমি ওমরাহ করেছি। এবারই প্রথম হজে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তগণের কাছে দোয়া চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।’

এদিকে, সিনে পর্দাতেও ব্যস্ত অনন্ত। চলছে বিগ বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ চলচ্চিত্রের কাজ। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন অনন্ত জলিল। ঈদের পর যার শুটিং ইউরোপে হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মিতব্য এ সিনেমাটি পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।

অন্যদিকে, জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’ সিনেমায় মাসুদ রানার ভূমিকায় দেখা যাবে অনন্ত জলিলকে। পরবর্তী দুই সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হওয়ার আগেই হজ পালনের উদ্দেশে দেশত্যাগ করছেন তিনি।

আরো পড়ুন : বিনোদনে ব্যয় বাড়ছে

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ছাদে সোলার বসিয়ে আয়ের সুযোগ, প্রতি ইউনিটে ১০.৫০ টাকা

১৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হজে গেলেন অনন্ত জলিল

আপডেট সময় ০৭:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪