১১ বছরেও মুক্তি পায়নি ‘রানা প্লাজা’, ফের যাচ্ছে সেন্সরে

‘রানা প্লাজা’ চলচ্চিত্রে পরীমনি

২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে অনেক পোশাককর্মীর মৃত্যু হয়। ঘটনার ১৭ দিন পর সেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় রেশমা নামের এক পোশাককর্মীকে। সেই কাহিনি নিয়ে ২০১৩ সালেই পরিচালক নজরুল ইসলাম খান শুরু করেন ‘রানা প্লাজা’ নামের একটি ছবি। রেশমা চরিত্রে অভিনয় করেন পরীমনি, টিটু চরিত্রে সাইমন সাদিক।
ছবিটিকে ঘিরে দর্শকের প্রবল আগ্রহ তৈরি হয়। কিন্তু জট বাঁধে সেন্সর বোর্ডে। ২০১৪ সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা এলে নজরুল রিট করেন হাইকোর্টে। এরপর ২০১৫ সালের ১১ জুলাই ছাড়পত্র পেলেও ২৪ আগস্ট মুক্তির ঠিক আগের দিন আবার প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আসে।

মানসিকভাবে ভেঙে পড়েন নজরুল, স্ট্রোকও করেন তিনি। ছবিটি নিয়ে আশাই ছেড়ে দিয়েছিলেন। দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবার আশায় বুক বেঁধেছেন নজরুল ইসলাম খান। আশা করছেন, ছবিটি এবার সেন্সর ছাড়পত্র পাবে।

দর্শক দেখতে পাবে তাঁর ‘রানা প্লাজা’। আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে ফের সেন্সরে জমা দেবেন ছবিটি।
নজরুল বলেন, ‘বহু চেষ্টা করেও গত ১০ বছর আমার ছবিটি সেন্সর ছাড়পত্র পায়নি। বোর্ডের সদস্যরা আমার সঙ্গে বসে ছবিটি দেখেছেন, চোখের পানি ফেলেছেন, বুকে জড়িয়ে ধরে বলেছেন, দারুণ ছবি। অথচ পরের দিন জানলাম, ছাড়পত্র দিতে ওপর থেকে নিষেধ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

১১ বছরেও মুক্তি পায়নি ‘রানা প্লাজা’, ফের যাচ্ছে সেন্সরে

আপডেট সময় ১১:২২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪