শিরোনাম :
তেরঙ্গা ওড়ানোর আগেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা, কনট প্লেসে উত্তেজনা ক্ষমতা এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে : বিরোধীদলীয়নেতা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় হিন্দুদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর রাজধানীর ২৫৭ পূজামণ্ডপে থাকবে সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরা যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা দিয়ে ঢুকছে ভারতের ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ, যাবে সৈয়দপুরে সাফে বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে প্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভানের সংসদ ভবন প্রাঙ্গণ ঘুরে দেখে পরিচ্ছন্নতা ও সংস্কারে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে”জামা টেনে তুলে দিয়েছে’: দিল্লিতে আটক বিক্ষোভকারী মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলছে: বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী

ভারতে ১ নভেম্বর থেকে অচেনা কলারের নাম দেখা যাবে ফোনে
অপরিচিত নম্বর থেকে ফোন এলে এবার থেকে কলারের নামও দেখা যাবে ভারতে। আগামী ১ নভেম্বর থেকে এই ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রযুক্তিটির নাম ‘কলিং নেম প্রেজেন্টেশন’, সংক্ষেপে সিএনএপি। দেশটির টেলিযোগাযোগ বিভাগ (ডিওটি) টেলিকম কোম্পানিগুলোকে এ নির্দেশ দিয়েছে।
ভারতীয় গণমাধ্যমে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এতে অচেনা নম্বর থেকে আসা কল চেনা সহজ হবে। প্রতারণামূলক কল শনাক্ত করতেও ব্যবহারকারীরা সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
কোন নেটওয়ার্কে চালু হবে
ভারতের নিজস্ব এই ব্যবস্থা প্রথম ধাপে ৪জি ও ৫জি নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। ২জি, ৩জি এবং পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কে এটি চালুর বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হবে।
কলারের নাম কীভাবে দেখানো হবে
কলারের নম্বর গ্রহীতার ফোনের কন্ট্যাক্টসে সংরক্ষিত থাকলে সেই নামই পর্দায় আসবে।
নম্বর সংরক্ষিত না থাকলে এবং কল দেশের ভেতর থেকে এলে সংশ্লিষ্ট টেলিকম কোম্পানির গ্রাহকতথ্যে নিবন্ধিত নাম দেখানো হবে।
বিদেশ থেকে কল এলে পর্দায় শুধু ‘আন্তর্জাতিক কল’ লেখা থাকবে।
এ জন্য টেলিকম কোম্পানিগুলোকে গ্রাহকের নাম ও ফোন নম্বরের একটি ডেটাবেস তৈরি করতে হবে। সেটি পরিচালনা ও নিয়মিত হালনাগাদের দায়িত্বও কোম্পানির। কল যে কোম্পানির গ্রাহকের কাছে যাবে, সেই কোম্পানি ওই ডেটাবেস থেকে কলারের নাম নিয়ে গ্রাহকের ফোনে দেখাবে।
ব্যক্তিগত তথ্যের সুরক্ষা
গ্রাহকের তথ্য সুরক্ষিত রাখতে ব্যবস্থাটি ‘সিকিউরিটি-বাই-ডিজাইন’ নীতি মেনে তৈরি করতে বলা হয়েছে। কল শেষ হওয়ার পর কোয়ারি-রেসপন্স পদ্ধতিতে কলারের নাম সংরক্ষণ করা যাবে না।
যাঁরা ‘কলিং লাইন আইডেন্টিফিকেশন রেস্ট্রিকশন’ (সিএলআইআর) সুবিধা নিয়েছেন, তাঁদের পরিচয় গোপন থাকবে। অর্থাৎ কল গ্রহণকারীর পর্দায় তাঁদের নাম আসবে না।
ব্যবসায়িক সংযোগের ক্ষেত্রে
ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং একাধিক মোবাইল সংযোগ ব্যবহারকারী গ্রাহকদের নিবন্ধিত নামের বদলে পছন্দের নাম দেখানোর সুযোগ দিতে পারবে টেলিকম কোম্পানিগুলো। তবে সেই নাম হতে হবে ট্রেডমার্ক রেজিস্ট্রিতে নিবন্ধিত ট্রেডমার্ক অথবা পণ্য ও পরিষেবা কর (জিএসটি) পোর্টালে নথিভুক্ত ব্যবসায়িক নাম। নামের সত্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট টেলিকম কোম্পানির।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলছে: বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী

১৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আপডেট সময় ০৯:৫৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬