ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে : মির্জা আব্বাস

সরকারে থাকা একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিল ও ফকিরাপুল এলাকায় নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন মির্জা আব্বাস।

এ সময় বিএনপির এই প্রার্থী বলেন, কেউ কেউ ২০০৮ সালের মতো প্রভাবিত নির্বাচন করতে চায়। ফলাফল পরিবর্তনেরও শঙ্কা রয়েছে।

মির্জা আব্বাস আরও বলেন, যাদের নির্বাচন করার বা দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, তারা কীভাবে বলে নির্বাচনে জয়লাভ করবে?

বিএনপির এই নেতা অভিযোগ করেন, প্রতিপক্ষ আমাকে নানাভাবে অশান্ত করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা সহানুভূতির ভোট পাওয়ার চেষ্টা করছে। তবে আমরা কোনো উসকানিতে পা না দিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে রেখেছি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে : মির্জা আব্বাস

আপডেট সময় ০৭:১৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬