ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি : সালাহউদ্দিন আহমদ

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এমনটা জানান সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জাতীয় নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট আছে নির্বাচন কমিশনের। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশনার। সে হিসেবে আগামীকাল সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি।

সংস্কার পরিষদের শপথ নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর এখতিয়ার নেই সিইসির। যদি সেটি সংবিধানে ধারণ করা হয়, সংবিধান সংশোধন হয় এবং কে শপথ পাঠ করাবে তা নির্ধারিত হলে সংবিধান সংস্কার পরিষদের শপথ হতে পারে।

দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সকল বিভাগেই চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসাসহ সব ব্যবস্থা ভেঙে গেছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি : সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ০৫:৪১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬