ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে : তারেক রহমানের

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-১৭ আসনসহ রাজধানীতে ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইসিবি চত্ত্বর নির্বাচনি পথসভায় একথা বলেন তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার রাজধানীর ছয়টি নির্বাচনি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া আগামীকাল তিনি ঢাকায় নিজ নির্বাচনি এলাকাসহ আরও আটটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানান, রোববার তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের ছয়টি নির্বাচনি আসনের জনসভায় যোগ দেবেন। ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে, ঢাকা-১৬ আসনের পল্লবী দুই নম্বর ওয়ার্ড লাল মাঠ তথা মেট্রোরেল স্টেশনের পাশে, ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে, ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল, ঢাকা-১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠে এবং ঢাকা-১১ আসনে বাড্ডার সাতারকুলের সানভ্যালী মাঠে বক্তব্য দেবেন।

মাহদী আমিন আরও জানান, সোমবার (৯ ফেব্রুয়ারি) তারেক রহমান তার নিজের নির্বাচনি এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সহ মোট আটটি নির্বাচনি জনসভায় যোগ দেবেন। ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে বেলা ১১টায়, ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনের পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনের বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে দুপুর ৩টায়, ঢাকা-৪ আসনের জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনের ধূপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে : তারেক রহমানের

আপডেট সময় ০৭:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬