বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে সব ক্ষেত্রে পাহাড়ি ও বাঙালিদের সমঅধিকার নিশ্চিত করা হবে।
আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে রেডিসন ব্লু হোটেলে যুব সংলাপে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে বন্যা-জলাবদ্ধতা মোকাবিলায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এছাড়াও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেবে বিএনপি।
নিজস্ব প্রতিবেদক 























