ষড়যন্ত্র থেমে নেই, যদি ঐকবদ্ধ না হই দেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, গতকাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর যে দুষ্কৃতকারীদের হামলা হয়েছে, গুলিবিদ্ধ সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন,
এই হামলার পেছনে কারও কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা ভেবে দেখতে হবে।
তারেক রহমান আরও বলেন, ষড়যন্ত্র থেমে নেই। দেশের কল্যাণে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। ষড়যন্ত্র থামানো যাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে। তাই যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আসুন ঐক্যবদ্ধ হই। আমরা যে পরিকল্পনা করেছি তা জনগণের কাছে নিয়ে যেতে হবে, বুঝাতে হবে। আমরা আমাদের পরিকল্পনা বুঝতে পারলে অবশ্যই সাফল্য আসবে।
নিজস্ব প্রতিবেদক 






















