ত্রাণ নিতে ‘ধর্ষণের শিকার’ প্রতিবন্ধী

কুমিল্লার তিতাসে ত্রাণ দিতে গিয়ে মানসিক প্রতিবন্ধী একা নারীকে (৩৮) ধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করেছে স্থানীয়রা। উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দী বাজার থেকে তাদের আটক করা হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের কথিত ত্রাণ বিতরণ দলের প্রধান আলী নুর ওরফে আলী (৪৫), চকেরবাড়ি এলাকার বাবু (৪০), হরিপুর গ্রামের অটোরিকশা চালক ইদন মিয়া (২৫), আরিফ হোসেন (৩০), দাসকান্দির নুর মোহাম্মদ (২৫) এবং একই এলাকার বিদ্যুৎ মজুমদার (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি কাজী নাজমুল হক জানান, বুধবার দুপুরে মানসিক প্রতিবন্ধী ওই নারী স্থানীয় দাসকান্দী বাজারে ত্রাণের জন্য গেলে তাকে ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে পৌঁছালে শুক্রবার সকালে ত্রাণ দলের প্রধান আলী নুর ওরফে আলীসহ ৬ জনকে দাসকান্দী বাজারে ডেকে আনা হয়। এক পর্যায়ে তারা ধর্ষণের কথা স্বীকার করেন। পরে সবাইকে গাছের সঙ্গে বেঁধে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষণের শিকার নারীর ভাবী বাদী হয়ে তিতাস থানায় আটক ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে মামলা করেছেন। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে শনিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি কাজী নাজমুল হক জানান।

আরও পড়ুন :অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন :শ্রীলেখা মিত্র

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ত্রাণ নিতে ‘ধর্ষণের শিকার’ প্রতিবন্ধী

আপডেট সময় ০১:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪