কবি মাকিদ হায়দার আর নেই

সত্তরের দশকের কবি মাকিদ হায়দার মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। আজ বুধবার সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর উত্তরার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মাকিদ হায়দারের ছেলে আসিফ হায়দার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে তার বাবার লাশ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে নেয়া হবে। সেখান থেকে সরাসরি নেয়া হবে কবির গ্রামের বাড়ি পাবনায়। সেখানে পারিবারিক কবরস্থানে চিরঘুমে শায়িত করা হবে কবিকে।

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মাকিদ হায়দার অনেকদিন ধরেই বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

কবি মাকিদ হায়দারের জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের পাবনার দোহারপাড়ায়। তার বাবা হাকিমউদ্দিন শেখ ও মা রহিমা খাতুন। সাত ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। সাত ভাইয়ের বোনও ছিল সাতজন। মাকিদ হায়দারের ভাই রশীদ হায়দার, জিয়া হায়দার, দাউদ হায়দার, জাহিদ হায়দার, আবিদ হায়দার ও আরিফ হায়দার সবাই সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের সাথে জড়িত।

মাকিদ হায়দারের প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রোদে ভিজে বাড়ি ফেরা (১৯৭৬), আপন আঁধারে একদিন (১৯৮৪), ও পার্থ ও প্রতিম (২০০৭), কফিনের লোকটি (২০১১), যে আমাকে দুঃখ দিলো (২০১২), প্রিয় রোকানালী (২০১৩), মুমুর সাথে সারা দুপুর (২০১৪)। এছাড়াও তার একটি গল্পগ্রন্থ ও একটি প্রবন্ধের বই রয়েছে।

আরো পড়ুন : আজ দেশব্যাপী কোটাবিরোধীদের সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কবি মাকিদ হায়দার আর নেই

আপডেট সময় ১১:২৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪