মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় আটক ১১, ৫ জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য বলে জানা গেছে।

১১ জনের মধ্যে আটজনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব এবং তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশ।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস রোববার (১৩ অক্টোবর) জানান, শনিবার (১২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই আট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া সাত লাখ টাকা ও কিছু স্বর্ণ। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

ডাকাতির এ ঘটনায় কোনো বাহিনীর কেউ জড়িত আছে কিনা এমন প্রশ্নে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ‘যাচাই-বাছাই চলছে। বাহিনীর কেউ জড়িত থাকলে অবশ্যই গ্রেফতার করা হবে। অভিযান অব্যাহত আছে। জড়িত সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।’

ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো: ফারুক হোসেন জানান, গত শুক্রবার দিবাগত রাতে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।

এর আগে গত শুক্রবার মধ্যরাতে বেড়িবাঁধ এলাকায় একটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতি করা হয়। ওই সময়ে লুট করা হয় ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণ।

এসময় ভবনটিতে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ও আলমারি ভাঙচুর করা হয়।

আরো পড়ুন : কুয়ালালামপুর বিমানবন্দরে জেরার মুখে মিজানুর রহমান আজহারী

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় আটক ১১, ৫ জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য

আপডেট সময় ০৫:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪