রাজধানী থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ

রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার। এ বিষয়ে মুশফিকুর রহমানের সন্ধান চেয়ে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীর পরিবার।

আজ (রোববার) এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ডিজিএম মুশফিকুর রহমানের খোঁজ পেতে মাঠে নেমেছে পুলিশ। আমরা পরিবার সূত্রে জানতে পেরেছি তিনি গত শুক্রবার জুমার নামাজ আদায়ের কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে পাওয়ার জন্য আমরা প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি।

এদিকে মুশফিকুর রহমানের সহকর্মী জনতার ব্যাংকের কোম্পানি সচিব আবদুল আলিম খান গণমাধ্যমকে জানান, মুশফিকুর রহমান শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে বাসার সামনে থেকে একটি রিকশায় ওঠেন। এরপরের অবস্থান আর জানা যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাজধানী থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ

আপডেট সময় ১২:৪৯:১২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫