হাদির ছেলেকে নিয়ে যা বললেন বড় ভাই

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। হাদির জানাজা নামাজে ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা শুরু হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন।

ইনকিলাব মঞ্চের শহীদ শরিফ ওসমান হাদির জানাজার আগে বক্তব্য দেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। তিনি বলেন, ওসমান হাদির সন্তানের এখন ৮ মাস বয়স। সন্তান হওয়ার পর সে আমাকে বলে, ভাই আমার সন্তানের জন্য একটা নাম নির্বাচন করেন— যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে, যে নাম সাহসিকতার পরিচয় বহন করবে। ওর সন্তানের নাম দিয়েছেলাম ফিরনাস অর্থাৎ বিপ্লবী ও সাহসী।

আবু বকর সিদ্দিক বলেন, আজ ওর সন্তানের দিকে তাকানো যায় না। আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে। জ্ঞান হারিয়ে ফেলছেন। আমাদের ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরিফ ওসমান হাদি। আজকে তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে।

হাদির ভাই আরও বলেন, আজ আপনাদের কাছে আমার কোনো দাবি নেই। শুধু একটিই দাবি— ৭ থেকে ৮ দিন হয়ে গেল। প্রকাশ্য দিবালোকে রাজধানী ঢাকায় খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর থেকে লজ্জার আমাদের কাছে আর কিছুই নেই। যদি বর্ডার ক্রস হয়ে যায়, ৫ থেকে ৭ ঘণ্টা সময় তারা কেমন করে গেল—এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হাদির ছেলেকে নিয়ে যা বললেন বড় ভাই

আপডেট সময় ০৬:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫