পাহাড়ে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএফের ৩ সদস্য নিহত

বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ের গহীন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গোলাগুলি হয়েছে। এসময় বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ জন সদস্যের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রুমা উপজেলার মুন্নমপাড়া পাহাড়ের অদূরে জঙ্গলে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) একটি গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এসময় সেনাবাহিনীর সদস্যরা গুলি চালালে উভয়ের মধ্যে দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ চলে। এসময় অস্ত্রধারীরা পিছু হটে পালিয়ে গেলে আস্তানা থেকে অস্ত্রধারীদের ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। এ ঘটনায় বন্দুকযুদ্ধে কেএনএফের অস্ত্রধারী ৩ সদস্য নিহত হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল ইসলাম খান।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পাহাড়ে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএফের ৩ সদস্য নিহত

আপডেট সময় ০৩:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪