পীরগঞ্জে চাঁদা না দেওয়ায় রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাদের নাম ভাঙ্গিয়ে এক ঠিকাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে রাস্তা পাকাকরণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক সাবেক ইউপি চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে। শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ আভিযোগ করেন বাবু ঠিকাদেরর ম্যানেজার শাহিনুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের শিববাড়ি এলাকায় একটি রাস্তা পাকা করণ কাজ করছেন তারা। বালু ফিলিং কাজ শেষে এখন খোয়াকরণ কাজ চলছে।

গত ১৬ অক্টোবর সকাল ১১ টার দিকে লেবার ও মিস্ত্রি নিয়ে কাজ করার সময় উপজেলার মিলন বাজার এলাকার জনৈক আলম নামে এক ব্যক্তি তার কাছে যায়। এ সময় আলম তাকে জানায়, “রাস্তার কাজ করছো ভাল কথা। অনেক টাকার কাজ। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতারা আছেন। তাদের টাকা দিতে হবে। আমরা আছি। কাজটা ভালভাবে শেষ করতে চাইলে আমাদের সব মিলে ৫ (পাঁচ) লাখ টাকা চাঁদা দিতে হবে। না দিলে কাজ করতে পারবে না। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা খলিল ভাই এবং তার ছেলে বাবুল আমাকে পাঠিয়েছেন। কাজ বন্ধ কর। কবে টাকা দিবা তারা জানতে চেয়েছেন। ৫ লাখ টাকা দেওয়ার পর কাজ শুরু হবে। টাকা না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে” কাজ বন্ধ না করলে আলম তাকে বিভিন্ন ভাষায় হুমকি ধামকি দেন। পরে বাধ্য হয়েই রাস্তার কাজ বন্ধ রাখেন ঠিকাদারের ঐ ম্যানেজার। পরে ঐদিনই দুপুর ২টার দিকে খলিল চেয়ারম্যানের ছেলে বাবুল কাজের সাইটে এসে ম্যানেজার শাহিনুরকে আবারো বলে “কাজ যেন বন্ধ থাকে, আগে আমাদের ৫ লাখ টাকা দিবে- তারপর কাজ করবে, টাকা ছাড়া কাজ হবে না”। টাকা ছাড়া কাজ শুরু করলে সাংবাদিক ডেকে মিথ্যা অভিযোগ তুলে সর্বশান্ত করা সহ প্রাণে মেরে ফেলারও হুমকিও দেন বাবুল। তাদের হুমকি-ধামকি এবং চাঁদা দাবির কারণে রাস্তার কাজটা করতে না পারায় সাংবাদিক সহ সকলের সহযোগীতা কামনা করেছেন শাহিনুর।

অভিযোগ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান, তিনি কাউকে চাঁদার জন্য কারো কাছে পাঠাননি। তার পরিবারের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পীরগঞ্জে চাঁদা না দেওয়ায় রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ

আপডেট সময় ০২:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪