শিরোনাম :
পীরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
-
ফাইদুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি - আপডেট সময় ০২:২৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- 233
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১ টার দিকে পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কুশারীগাঁও গ্রামের দেলোয়ারের কন্যা রাফিয়া(৫) এবং সুমন ইসলামেরে ছেলে সাফা (৩) সকাল থেকে নিখোঁজ ছিল। পরে বাড়ির বাড়ির পাশে পুকুরের তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মৃত অবস্থায় উদ্ধার করে। সম্পর্কে চাচাতো ভাই-বোন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ট্যাগস
রংপুর বিভাগ
জনপ্রিয় সংবাদ



























