বাংলাবান্ধা সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে মহানন্দা নদীর বালু চর থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীর জোত গ্রামের পশ্চিমে সীমান্ত পিলার নং ৭৩১/৫ আর এর কাছে মহানন্দা নদীর বালু চড়ে পুঁতে রাখা অজ্ঞাত ব্যাক্তিটির লাশ উদ্ধার করা হয়।
সকালে স্থানীয় পাথর শ্রমিকরা নদীতে পাথর উত্তোলন করতে গেলে নদীর বাঁধ ব্লকে রক্তের দাগ দেখতে পায়। পরে তারা খুঁজাখুঁজি করে বালুর নিচে লাশের অবস্থান টের পায়। পরে স্থানীয় বিজিবির কাছে খবর দিলে বিজিবি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সিআইডি’র ক্রাইম স্কিন ইউনিটের টিম উপস্থিত হয়ে মৃতদেহকে সনাক্তকরণের চেষ্টা করেন। পরে সুরতহাল রিপোর্ট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর সার্কেল পুলিশ সুপার আমিরুল্লাহ, সিআইডির ইনপেক্টর দেবাশীষ কুমার , তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ প্রবীর চন্দ্র সরকার, বিজিবি’র সুবেদার ফারুক হোসেন ।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ প্রবীর চন্দ্র সরকার বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল চলমান। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বাংলাবান্ধা সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে মহানন্দা নদীর বালু চর থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীর জোত গ্রামের পশ্চিমে সীমান্ত পিলার নং ৭৩১/৫ আর এর কাছে মহানন্দা নদীর বালু চড়ে পুঁতে রাখা অজ্ঞাত ব্যাক্তিটির লাশ উদ্ধার করা হয়।
সকালে স্থানীয় পাথর শ্রমিকরা নদীতে পাথর উত্তোলন করতে গেলে নদীর বাঁধ ব্লকে রক্তের দাগ দেখতে পায়। পরে তারা খুঁজাখুঁজি করে বালুর নিচে লাশের অবস্থান টের পায়। পরে স্থানীয় বিজিবির কাছে খবর দিলে বিজিবি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সিআইডি’র ক্রাইম স্কিন ইউনিটের টিম উপস্থিত হয়ে মৃতদেহকে সনাক্তকরণের চেষ্টা করেন। পরে সুরতহাল রিপোর্ট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর সার্কেল পুলিশ সুপার আমিরুল্লাহ, সিআইডির ইনপেক্টর দেবাশীষ কুমার , তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ প্রবীর চন্দ্র সরকার, বিজিবি’র সুবেদার ফারুক হোসেন ।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ প্রবীর চন্দ্র সরকার বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল চলমান। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
আরো পড়ুন : মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আটোয়ারীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Share this news as a Photo Card