শিরোনাম :
কামারখন্দে কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
-
সাথী সুলতানা, স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৭:৫২:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- 62
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় কৃষক-কৃষাণী দের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়। কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, বুধবার (৬ মে-২০২৬খ্রি.) বেলা১১টার দিকে কামারখন্দ উপজেলা মিনি অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী এই কংগ্রেসে বিভিন্ন পেশাজীবী ও কৃষকেরা অংশ নেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫–২০২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন চন্দ্র বর্মন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিববিদ মোঃ জেরিন আহমেদ ও অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত।
কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার বিপাশা হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এ. কে. এম. মনজুরে মাওলা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষকের ক্ষমতায়ন নিশ্চিত করতে উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণে কৃষকের ভূমিকা বাড়ানো প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশে উৎপাদন ব্যয় ও উৎস উল্লেখ করে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। বাংলাদেশেও কৃষক যাতে নিজের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ করতে পারেন, সে লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।তিনি আরও বলেন, পার্টনার কংগ্রেসের মূল উদ্দেশ্য হলো কৃষকের ক্ষমতায়ন, কৃষিকে বাণিজ্যিকীকরণ এবং নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন নিশ্চিত করা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এ সময় কামারখন্দ উপজেলার বিভিন্ন দপ্তরের এবং কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ মিশু আক্তার সহ সকল উপ-সহকারী অফিসার ও প্রায় শতাধিক কৃষক-কৃষাণীরা উপস্হিত ছিলেন।
ট্যাগস
রাজশাহী বিভাগ
জনপ্রিয় সংবাদ



























