তাড়াশে চোরাই গরুসহ দুই গরুচোর আটক

এইচএম ফারুক, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের তাড়াশে একটি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের দুইজন সদস্যকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।
বুধবার (১১ জুলাই) গভীর রাতে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেশীগ্রাম সোরহাব আলীর বাড়ি থেকে চোরাইগরুসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ওই গ্রামের দেশিগ্রামের অকিম বকস আকন্দের ছেলে সোরহাব আলী আকন্দ (৫৮) ও সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বাগবাটি গ্রামের হরিনাম বাগবাটি পাড়ার মৃত.মজিবর রহমানের ছেলে ইরমান হোসেন দয়াল (২৯)।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা চোর চক্রের সদস্য সোরহাব আলী আকন্দের বাড়িতে অভিযান চালিয়ে একটি চোরাই গরুসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তারা একাধিক গরু চুরি মামলার আসামী। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তাড়াশে চোরাই গরুসহ দুই গরুচোর আটক

আপডেট সময় ০৭:৪৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
এইচএম ফারুক, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের তাড়াশে একটি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের দুইজন সদস্যকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।
বুধবার (১১ জুলাই) গভীর রাতে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেশীগ্রাম সোরহাব আলীর বাড়ি থেকে চোরাইগরুসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ওই গ্রামের দেশিগ্রামের অকিম বকস আকন্দের ছেলে সোরহাব আলী আকন্দ (৫৮) ও সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বাগবাটি গ্রামের হরিনাম বাগবাটি পাড়ার মৃত.মজিবর রহমানের ছেলে ইরমান হোসেন দয়াল (২৯)।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা চোর চক্রের সদস্য সোরহাব আলী আকন্দের বাড়িতে অভিযান চালিয়ে একটি চোরাই গরুসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তারা একাধিক গরু চুরি মামলার আসামী। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
আরো পড়ুন : শাহজাদপুরে শুটার গানসহ ডাকাত গ্রেফতার

Share this news as a Photo Card