রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাড়ি ভাঙচুর

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামানের উপশহর এলাকার বাড়ি ভাঙচুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিক্ষুব্ধ জনতা এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা একটি এক্সকেভেটর নিয়ে উপশহরে সাবেক সিটি মেয়র খারুজ্জামান লিটনের বাসভবনের সামনে যায়। প্রথমে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। এরপর বাড়িটির পশ্চিম দিকে এবং সামনের অংশ এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। এ সময় স্থানীয়দের উল্লাস করতে দেখা যায়। প্রায় ঘণ্টাব্যাপী বাড়ি ভাঙচুর চলাকালে এক্সকেভেটরে সমস্যা দেখা দিলে কার্যক্রম স্থগিত করা হয়।

ভাঙচুরের সময় উপস্থিত জনতা জানায়, দুর্নীতির টাকা দিয়ে বাড়িটি নির্মাণ করা হয়েছে। তাই দুর্নীতির এই স্থাপনা নিশ্চিহ্ন করতে ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে।

এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। তবে তার আগেই স্ত্রী ও কন্যাকে নিয়ে গা ঢাকা দেন সাবেক এই মেয়র। তখন থেকে মেয়রের তিনতলা বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পুলিশ ও গোয়েন্দারা খায়রুজ্জামান লিটনকে গ্রেপ্তারের তৎপরতা চালালেও এখন পর্যন্ত তার অবস্থান শনাক্ত করতে পারেনি।

অন্যদিকে, সাবেক মেয়র লিটনের বাড়ি ভাঙার আগে এক্সকেভেটর দিয়ে উপশহরে আওয়ামী লীগের ওয়ার্ড কার্যালয় ভাঙচুর করা হয়। এর আগে নগরীর সিএন্ডবির মোড়ে বঙ্গবন্ধুর বিশালাকৃতির একটি ভাস্কর্য ভাঙার সময় সেনা সদস্যরা বাধা দিলে হামলাকারীরা সরে যায়।

শেখ সেলিমের বনানীর বাসায় আগুন

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাড়ি ভাঙচুর

আপডেট সময় ১২:০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫