রায়গঞ্জের চান্দাইকোনায় জনতার হাতে দুই গরুচোর আটক

সিরাজগঞ্জ রায়গঞ্জে জনতার হাতে দুই গরু চোর আটক  হয়েছে। গরু চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকারও হয়েছে ওই দুই চোর। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়া বেনীমাধব এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দাথিয়া বেনী মাধম গ্রামের শাহিন মন্ডলের বাড়ি থেকে গরু চোর চক্রের সদস্যরা গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গৃহকর্তার ঘুম ভেঙে যায়। তিনি গোয়ালঘরে গিয়ে দেখেন সেখানে তার গরুগুলো নেই। তিনি গরু খোঁজাখুঁজি এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের বাড়ির লোকজন লাঠিসোটা নিয়ে বেরিয়ে গরু খুঁজতে থাকেন। বাড়ি থেকে সামান্য দূরে ধানক্ষেতে দুই যুবককে দেখতে পেয়ে এলাকাবাসী তাদের ধরে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও পরে গণধোলাই দিলে স্বীকার করে। গণধোলাইয়ের পর এলাকাবাসী সকালে রায়গঞ্জ থানা পুলিশের হাতে চোরদের সোপর্দ করেন।
স্থানীয় জনতার হাতে আটক চোর চক্রের সদস্যরা হলেন- বগুড়ার গাবতলী থানার হোসেনপুর গ্রামের খাজা প্রামাণিকের ছেলে আশরাফ আলী (রকি) এবং একই থানার লাওয়ামারা গ্রামের আমিনুল ইসলামের ছেলে শান্ত।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, গণধোলাইয়ের শিকার দুই গরুচোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসা পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রায়গঞ্জের চান্দাইকোনায় জনতার হাতে দুই গরুচোর আটক

আপডেট সময় ০৮:৩২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
সিরাজগঞ্জ রায়গঞ্জে জনতার হাতে দুই গরু চোর আটক  হয়েছে। গরু চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকারও হয়েছে ওই দুই চোর। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়া বেনীমাধব এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দাথিয়া বেনী মাধম গ্রামের শাহিন মন্ডলের বাড়ি থেকে গরু চোর চক্রের সদস্যরা গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গৃহকর্তার ঘুম ভেঙে যায়। তিনি গোয়ালঘরে গিয়ে দেখেন সেখানে তার গরুগুলো নেই। তিনি গরু খোঁজাখুঁজি এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের বাড়ির লোকজন লাঠিসোটা নিয়ে বেরিয়ে গরু খুঁজতে থাকেন। বাড়ি থেকে সামান্য দূরে ধানক্ষেতে দুই যুবককে দেখতে পেয়ে এলাকাবাসী তাদের ধরে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও পরে গণধোলাই দিলে স্বীকার করে। গণধোলাইয়ের পর এলাকাবাসী সকালে রায়গঞ্জ থানা পুলিশের হাতে চোরদের সোপর্দ করেন।
স্থানীয় জনতার হাতে আটক চোর চক্রের সদস্যরা হলেন- বগুড়ার গাবতলী থানার হোসেনপুর গ্রামের খাজা প্রামাণিকের ছেলে আশরাফ আলী (রকি) এবং একই থানার লাওয়ামারা গ্রামের আমিনুল ইসলামের ছেলে শান্ত।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, গণধোলাইয়ের শিকার দুই গরুচোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসা পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো পড়ুন : রায়গঞ্জের ১০০ গজ রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে তিন গ্রামের মানুষ 

Share this news as a Photo Card