সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার হাটপাংগাসী ইউনিয়ন পরিষদের হল রুমে ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর আয়োজনে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন স্তরের ত্রিশজন খামারিদের নিয়ে সকাল ৯ টা থেকে ৫ টা পযন্ত এই প্রশিক্ষণ চলে।
উক্ত প্রশিক্ষনে গৃহ পর্যায়ে গাভী পালন সংক্রান্ত খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন,স্বাস্থ্যসেবা পরিছন্নতা এবং রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণ কারিদের দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ডক্টর শামসুল হোসেন, ডেইরি ও প্রানিসম্পদ বিশেষজ্ঞ, ঢাকা। সার্বিক পরিচালনায়, মোঃ জালাল উদ্দীন, এরিয়া সেলস্ ম্যানেজার,ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, সিরাজগঞ্জ।
এসময় বক্তারা বলেন গাভীর সঠিক যত্ন,উন্নত প্রজনন পদ্ধতি এবং সুস্বাস্থ্যে নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন ও খামারে লাভের মাত্রা বৃদ্ধি করা সম্ভব। এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
এছাড়াও আয়োজকরা জানান দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে যা কৃষকদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি 


























