শাহজাদপুরে শুটার গানসহ ডাকাত গ্রেফতার

রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে দেশীয় ওয়ান শুটার গানসহ এক ডাকাত দলের সদস্যকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। বুধবার (১০ জুলাই) ভোর রাতে শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত ডাকাত দলের সদস্য মোঃ মামুন প্রামানিক (২৮) উল্লাপাড়া থানার লাহিড়ি মোহনপুরের মোঃ পর্বত প্রামাণিকের ছেলে। তার বিরুদ্ধে শাহজাদপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানা পুলিশ বুধবার ভোর রাতে শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর উত্তর পাড়ার মোঃ বাবুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া মোঃ মামুন প্রামাণিককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার শয়নকক্ষের বিছানা থেকে একটি সচল ওয়ান শুটার গান বের করে দেয়।
পরে তাকে অস্ত্রসহ ধরে এনে অবৈধ অগ্নেয়াস্ত্র রাখার অপরাধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে শাহজাদপুর সহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদক, অস্ত্রসহ বহু মামলা রয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শাহজাদপুরে শুটার গানসহ ডাকাত গ্রেফতার

আপডেট সময় ১১:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে দেশীয় ওয়ান শুটার গানসহ এক ডাকাত দলের সদস্যকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। বুধবার (১০ জুলাই) ভোর রাতে শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত ডাকাত দলের সদস্য মোঃ মামুন প্রামানিক (২৮) উল্লাপাড়া থানার লাহিড়ি মোহনপুরের মোঃ পর্বত প্রামাণিকের ছেলে। তার বিরুদ্ধে শাহজাদপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানা পুলিশ বুধবার ভোর রাতে শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর উত্তর পাড়ার মোঃ বাবুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া মোঃ মামুন প্রামাণিককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার শয়নকক্ষের বিছানা থেকে একটি সচল ওয়ান শুটার গান বের করে দেয়।
পরে তাকে অস্ত্রসহ ধরে এনে অবৈধ অগ্নেয়াস্ত্র রাখার অপরাধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে শাহজাদপুর সহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদক, অস্ত্রসহ বহু মামলা রয়েছে।
আরো পড়ুন : অবশেষে বন্ধ হলো পাঁচ বছরের শিশু কবিরাজের চিকিৎসা

Share this news as a Photo Card