সলঙ্গায় নিয়োগ বাণিজ্যের অর্ধশত কোটি টাকা নিয়ে আত্মগোপনে আওয়ামী লীগ নেতা  

মোঃ মুনছুর হেলাল, রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জে সলঙ্গায় অর্ধশত কোটি টাকা নিয়োগ বাণিজ্য করে আওয়ামী লীগ নেতা আত্মগোপনে, শেখ হাসিনা পদত্যাগের পর নিয়োগের অর্ধশত কোটি টাকা নিয়ে তিনি পালিয়ে যান।
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আহসান হাবিব আসলাম অনিয়মতান্ত্রিকভাবে দলীয় প্রভাব খাটিয়ে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হয়ে বেপরোয়া হয়ে ওঠে।
প্রধান শিক্ষক আনোয়ার হোসেন অবসরে গেলে অনিয়মতান্ত্রিকভাবে সহকারী শিক্ষক দিলিপ কুমারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়। কিন্তু  শিক্ষা অফিস তা গ্রহণ করতে অস্বীকৃতি জানালে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয় ।
মনিরুজ্জামানকে প্রধান শিক্ষক  হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি  দিয়ে বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ  শ্রেণির শূন্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা গ্রহনের  জন্য চাপ দেয় । সেই মোতাবেক চারটি শূন্য পদে নিয়োগের ব্যবস্থা গ্রহন করে । আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক এমপি আজিজের কাছের লোক হওয়ায় একক আদিপত্য প্রতিষ্টা করে, মোঃ গোলজার হোসেনকে অফিস সহায়ক পদে নিয়োগ দিয়ে  ১৩ লক্ষ  টাকা, রিতা বালাকে পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ দিয়ে  ১২ লক্ষ টাকা, গোলাপি রানিকে আয়া পদে নিয়োগ দিয়ে  ১০ লক্ষ টাকা, রিপন হোসেনকে নিরাপত্তা কর্মী পদে নিয়োগ দিয়ে  ১৩ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য করে ।
সবশেষে সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামানকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দিয়ে  ১১ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য করে। ০৫টি পদে নিয়োগ দিয়ে মোট ৫৯ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য করে।
দূর্নীতি দমন কমিশন, অন্যান্য আইনশৃখলা বাহিনীর কাছে এলাকাবাসীর দাবি, অনতিবিলম্বে নিয়োগ বাণিজ্যের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হোক।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সলঙ্গায় নিয়োগ বাণিজ্যের অর্ধশত কোটি টাকা নিয়ে আত্মগোপনে আওয়ামী লীগ নেতা  

আপডেট সময় ০৪:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
মোঃ মুনছুর হেলাল, রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জে সলঙ্গায় অর্ধশত কোটি টাকা নিয়োগ বাণিজ্য করে আওয়ামী লীগ নেতা আত্মগোপনে, শেখ হাসিনা পদত্যাগের পর নিয়োগের অর্ধশত কোটি টাকা নিয়ে তিনি পালিয়ে যান।
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আহসান হাবিব আসলাম অনিয়মতান্ত্রিকভাবে দলীয় প্রভাব খাটিয়ে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হয়ে বেপরোয়া হয়ে ওঠে।
প্রধান শিক্ষক আনোয়ার হোসেন অবসরে গেলে অনিয়মতান্ত্রিকভাবে সহকারী শিক্ষক দিলিপ কুমারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়। কিন্তু  শিক্ষা অফিস তা গ্রহণ করতে অস্বীকৃতি জানালে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয় ।
মনিরুজ্জামানকে প্রধান শিক্ষক  হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি  দিয়ে বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ  শ্রেণির শূন্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা গ্রহনের  জন্য চাপ দেয় । সেই মোতাবেক চারটি শূন্য পদে নিয়োগের ব্যবস্থা গ্রহন করে । আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক এমপি আজিজের কাছের লোক হওয়ায় একক আদিপত্য প্রতিষ্টা করে, মোঃ গোলজার হোসেনকে অফিস সহায়ক পদে নিয়োগ দিয়ে  ১৩ লক্ষ  টাকা, রিতা বালাকে পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ দিয়ে  ১২ লক্ষ টাকা, গোলাপি রানিকে আয়া পদে নিয়োগ দিয়ে  ১০ লক্ষ টাকা, রিপন হোসেনকে নিরাপত্তা কর্মী পদে নিয়োগ দিয়ে  ১৩ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য করে ।
সবশেষে সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামানকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দিয়ে  ১১ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য করে। ০৫টি পদে নিয়োগ দিয়ে মোট ৫৯ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য করে।
দূর্নীতি দমন কমিশন, অন্যান্য আইনশৃখলা বাহিনীর কাছে এলাকাবাসীর দাবি, অনতিবিলম্বে নিয়োগ বাণিজ্যের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হোক।
আরো পড়ুন : উল্লাপাড়া উপজেলা বিএনপির দলীয় অফিস ভাংচুরের অভিযোগ 

Share this news as a Photo Card