শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

সিরাজগঞ্জে অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জে অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ এর এই উৎসবও প্রতিযোগিতার আয়োজন করে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিস। 

মঙ্গলবার(১৪ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে- অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ উৎসব,ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে।

অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানব সম্পদ)  মোঃ শাহাদাত হুসেইন।

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী’র সভাপতিত্বে অনুষ্ঠানে, বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের  উপ-পরিচালক মোহাম্মদ  ফারুক আহামেদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য হেদায়েতুল ইসলাম ফ্রুট সহ আরও অনেকে।

সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৪৩ জন,বাগবাটি রাজিব পুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের  ১৫ জন,সদরের শ্রবণ ও বাক প্রতিবন্ধী বিদ্যালয়ের ১২ জন  ও মিরপুর প্রতিবন্ধী  বিদ্যালয়ের ১০ জন মোট ৮০ জন শিক্ষার্থী ছেলে মেয়েরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে আনন্দ  উৎসবে মেতে ওঠে । বিভিন্ন খেলাধূলা ছাড়াও অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যেমন খুশী তেমন সাজো,কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানটিকে  মুখরিত ও মাতিয়ে তোলে।

পরে বিজয়ীদের সহ অংশগ্রহণকারী সকল অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জে অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় ০৮:১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫