সিরাজগঞ্জে ইট ভাটা থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার 

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে মুঞ্জিল শেখ নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুঞ্জিল শেখ রঘুনাথপুর গ্রামের মৃত আছাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে রঘুনাথপুর গ্রামের ভুইয়াগাঁতী থেকে সলঙ্গা যাওয়ার রাস্তার পাশে দেশ ইটভাটার ইটের খামালের ওপর হাত পা বাধা একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা রুবেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয় এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জে ইট ভাটা থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার 

আপডেট সময় ০৯:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে মুঞ্জিল শেখ নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুঞ্জিল শেখ রঘুনাথপুর গ্রামের মৃত আছাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে রঘুনাথপুর গ্রামের ভুইয়াগাঁতী থেকে সলঙ্গা যাওয়ার রাস্তার পাশে দেশ ইটভাটার ইটের খামালের ওপর হাত পা বাধা একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা রুবেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয় এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরো পড়ুন : রায়গঞ্জে নবাগত ইউএনও নাহিদ হাসান খান নতুন রুপে সাজালেন উপজেলা চত্ত্বর

Share this news as a Photo Card