সিরাজগঞ্জে প্রাচীর ধসে ২ শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জের পৌরসভার রাস্তার ড্রেন নির্মাণ কাজে মাটি খুড়তে গিয়ে ঠিকাদারের অসাবধানতায় পাশের বাড়ির সীমানা প্রাচীর ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদনগর বেপারীপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় জানা গেলেও অন্য হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহেদনগর বেপারী পাড়া মহল্লায় পৌরসভার রাস্তার ড্রেন নির্মাণ কাজে মাটি খননের কাজ চলছিল। এসময় ইমরুল বেপারীর বাড়ির পুরাতন সীমানা প্রাচীর ঘেঁষে ড্রেনের মাটি খনন কাজ করা অবস্থায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স স্বপন উদ্দিন খনন কাজে কোনরুপ প্রটেকশন না নিয়েইও  সীমানা প্রাচীরের চেয়েও গভীর করে ড্রেনের খনন কাজ করে।এসময় পুরাতন ওই সিমানা প্রাচীরটি ধসে পড়ে। এতে ধসে পড়া সীমানা প্রাচীরের নিচে চাপা পড়ে যায় ৪ শ্রমিক।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ওই ৪ শ্রমিককে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে একজন ও শহরের বেসরকারী মেডিনোভা হাসপাতালে আরেকজন মারা যান। নিহতদের মধ্যে একজন হলেন, কামারখন্দ উপজেলার চৌদুয়া গ্রামের মানিক শেখের ছেলে রাজা শেখ (৩৬)। অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি। বাকি দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জে প্রাচীর ধসে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৭:৫৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫