সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুল বাড়ীয়া বাজার এলাকার একশো গজের মধ্যে জুয়েল ও স্বপন দুই ভাই ক্ষমতার দাপট দেখিয়ে বাণিজ্যিক এলাকায় বাজার ও ব্যবসায়ী মার্কেট এবং স্বাস্থ্যসেবা ক্লিনিকের পাশে অবৈধভাবে গড়ে তুলেছে বিশাল এক মুরগির খামার।
গত বুধবার সরেজমিনে গিয়ে জানা যায় মুরগী খামারী জুয়েল ও স্বপন এর নিকট মুরগী খামারের দূর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ।
এবিষয়ে জানতে চাইলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রথম পর্যায়ে খামার স্থাপনে এলাকায় একটু সমস্যা হয়েছিলো, এরপর আমরা এখানে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করেছি। বর্তমানে দূর্গন্ধ আগের মতো তীব্র হচ্ছে না। তবে এখনো যে দূর্গন্ধ হচ্ছে এট নিয়ে আমাদের আর কোন কিছু করার নেই। এখন আপনারা যা পারেন করেন।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন, আমরা এই খামারের দূর্গন্ধে ঘুমাতে, খেতে, চলাচল করতে, দোকানে বসতে পারছি না। মাঝে মধ্যে একটু বাতাস হলে তীব্র গন্ধে এলাকায় মানুষ থাকতে পারে না। দোকানপাট বন্ধ করে রাখতে হয়।
এদিকে জুয়েল ও স্বপনকে বার-বার এবিষয়ে বলা সত্যেও কোন সমাধান হয়নি, আর বায়োগ্যাস স্থাপন তাদের নিজস্ব প্রয়োজনে করেছেন। এতে এলাকাবাসীর সমস্যা শেষ হয়নি। তাই এই ধরনের দূর্গন্ধময় পরিস্থিতি থেকে বাঁচতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনজর কামনা করছেন এলাকার সচেতন মহল ও সাধারণ জনগন। অন্য দিকে এই সম্যসার দ্রুত সমাধান না হলে হঠাৎ একসময় এলাকার মানুষ ক্ষীপ্ত হলে বড় ধরনের দূঘর্টনাও ঘটার সম্ভাবনা রয়েছে বলেও অনেকে জানান।
সাথী সুলতানা, স্টাফ রিপোর্টার 


























