সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড 

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী শ্রী রুপ কুমার চন্দ্র সরদারকে (৩১) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত শ্রী রুপ কুমার চন্দ্র সরদার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিনোদবাড়ি গ্রামের শ্রী গোপাল চন্দ্র সরদারের ছেলে।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, মামলার তিন আসামির মধ্যে আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন। একজনকে আমৃত্যু কারাদণ্ড ও আসামি শ্রীমতী ভাজেল রানী সরদারকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলা চলাকালে অপর আসামি শ্রী শ্যামল চন্দ্র সরকারের মৃত্যু হওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালে শ্রী রুপ কুমার চন্দ্র সরদারের সঙ্গে বগুড়া জেলার শেরপুর থানার দলিল গ্রামের শ্রী অনিল চন্দ্র সরদারের মেয়ে ববিতা রানী সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুপ কুমার চন্দ্র এক লাখ টাকা যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। এরই জেরে ২০১৬ সালের ৯ নভেম্বর রুপ কুমার তার স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেন। মামলা চলাকালে ১১ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত শ্রী রুপ কুমার চন্দ্র সরদারকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড 

আপডেট সময় ০৮:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫