সিরাজগঞ্জ কাজিপুরে যমুনা উপজেলার দাবিতে গণসংযোগ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরে অবস্থিত ছয় ইউনিয়নে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবীতে গণসংযোগ  ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।।
শুক্রবার জুম্মার নামাজ শেষে  উপজেলার মনসুরনগর ইউনিয়নে ও বিকেল তিনটায় তেকানি ও নিশ্চিন্তপুর ইউনিয়নে গণসংযোগে অংশ নেন যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ।
চরবাসির স্বতঃস্ফুর্ত সাড়ায় এই গণসংযোগ গণজাগরণে রূপ নিচ্ছে বলে জানান অংশগ্রহণকারিগণ। গণসংযোগে  পৃথকভাবে অংশ নেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম শাকিল, প্রকৌশলী সোহাগ রানা, প্রকৌশলী সুমন মিয়া, সাংবাদিক ও কবি শহিদুল ইসলাম নিরব, সিটেট এর পরিচালক জহুরুল ইসলাম, প্রকৌশলী সাইফুল্লাহ গালিব, শিক্ষক প্রতিনিধি আবু সালেহ প্রমূখ। এসময় তাদের সাথে এলাকার তরুণ ও প্রবীণগণও অংশ নেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তাগণ চরাঞ্চলের মানুষের মৌলিক অধিকার বঞ্চিত জীবনের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। একইসাথে এই বঞ্চনার অবসানকল্পে চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে  ‘যমুনা’ নামের নতুন একটি উপজেলা গঠনের দাবী জানান।এসময় তাদের স্লোগান ছিলো–“ছয় ইউনিয়নের এক চাওয়া, যমুনা হবে উপজেলা।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জ কাজিপুরে যমুনা উপজেলার দাবিতে গণসংযোগ

আপডেট সময় ০৬:১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫