সিরাজগঞ্জ কারাগারে ফাঁস নিয়ে এক আসামির মৃত্যু 

রেজাউল করিম , সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলা কারাগারে গলায় ফাঁস দিয়ে পাপ্পু (৩২) নামের এক আসামি ‘আত্মহত্যা’ করেছেন।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে কারাগারে এ ঘটনা ঘটে। নিহত পাপ্পু মাদক মামলার আসামি ও সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্দি মহল্লার বাসিন্দা।
জেল সুপার এএসএম কামরুল হুদা বিষয়টি  নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১২টার দিকে কারাগারের টয়লেটে গিয়ে গলায় ফাঁস নেন পাপ্পু। পরে তাকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার আরও জানান, পাপ্পু মাদক মামলায় গত বছরের ২৯ মে থেকে বন্দি ছিলেন। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জ কারাগারে ফাঁস নিয়ে এক আসামির মৃত্যু 

আপডেট সময় ০৮:৪০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
রেজাউল করিম , সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলা কারাগারে গলায় ফাঁস দিয়ে পাপ্পু (৩২) নামের এক আসামি ‘আত্মহত্যা’ করেছেন।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে কারাগারে এ ঘটনা ঘটে। নিহত পাপ্পু মাদক মামলার আসামি ও সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্দি মহল্লার বাসিন্দা।
জেল সুপার এএসএম কামরুল হুদা বিষয়টি  নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১২টার দিকে কারাগারের টয়লেটে গিয়ে গলায় ফাঁস নেন পাপ্পু। পরে তাকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার আরও জানান, পাপ্পু মাদক মামলায় গত বছরের ২৯ মে থেকে বন্দি ছিলেন। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরো পড়ুন : তাড়াশে বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলনের সমন্বয়ক কমিটি গঠিত

Share this news as a Photo Card