সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ

জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতি জাতীয়  নির্বাচন সহ ৫ দফা দাবিতে দেশব্যাপি কর্মসূচী ও যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর নিকট স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ করেছে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী। 

রোববার (১২অক্টোবর)  বেলা ১১টায় সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র  বাজার স্টেশন মুক্তির সোপানে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ- (১) কাজিপুর  আসনে জামায়াত   মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামী’র  আমীর মাওলানা মোঃ শাহীনুর আলম।

জেলা জামায়াতে ইসলামী’র  সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ  শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে জেলা জামায়াতে ইসলামী’র  সেক্রেটারি ও সিরাজগঞ্জ -(২) সদর আসনে জামায়াত  মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মুহাম্মদ  জাহিদুল ইসলাম,

শহর জামায়াতে ইসলামীর  আমীর মাওলানা মোঃ আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতে ইসলামীর  আমীর অ্যাডভোকেট মোঃ নাজিম উদ্দীন, উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামী’র  আমীর মাওলানা শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর  আমীর ও সিরাজগঞ্জ(৫) শাহজাদপুর আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ মিজানুর রহমান, রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর  আমীর মাওলানা আলী মুর্তজা, সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবির সভাপতি মোঃ আব্দুল আজিজ, শহর ছাত্রশিবির সভাপতি মোঃ শামীম রেজা প্রমূখ বক্তব্যে রাখেন।

এরপর মুক্তির সোপান থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কোর্ট প্রাঙ্গণে  গিয়ে আবারো সমাবেশে মিলিত হয়ে বক্তব্যে রাখেন, দলটির নেতারা। এসময় জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শাহীনুর আলমের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। বিক্ষোভ সমাবেশে জামায়াতের হাজার হাজার নেতা কর্মী অংশগ্রহন করে। সমাবেশে জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনুর আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই ঘোষণা বাস্তবায়ন করতে হবে। সংস্কার আর বিচার ছাড়া নির্বাচন হতে দেয়া যাবেনা। আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। জামায়াতের ৫ দফা দাবি এটা জনগণের দাবি।  জনগণের  ৫ দফা পূরণ না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না।

জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরন ও  আওয়ামীলীগ সহ ফ্যাসিস্ট ১৪ দলকে নির্বাচনের আগে নিষিদ্ধ করার দাবী জানান জেলা জামায়াতের আমীর।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৭:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫