শিরোনাম :
সিরাজগঞ্জ সলঙ্গায় সিকোইয়া ক্যাপিটালের অফিস উদ্বোধন
-
রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা - আপডেট সময় ০৮:১৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- 156
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার সলঙ্গা বাজারে মোহাম্মদ মার্কটে ১৯ শে সেপ্টেম্বর ২০২৫ইং সিকোইয়া ক্যাপিটাল কোম্পানির সলঙ্গা শাখার শুভ উদ্ভোদন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল ইসলাম, ট্রেইনার, নওগাঁ জেলা শাখা। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ হাসান উদ্দিন, চট্টগ্রাম। মোঃ শহিদুল ইসলাম ( সাগর), চট্টগ্রাম। আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক আল-আমীন হোসেন, সলঙ্গা। রমজান আলীসহ সলঙ্গা বাজার ব্যাবসায়ীগন, এবং বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন সিকোইয়া ক্যাপিটাল কোম্পানির বিভিন্ন লেভেলের সদস্যগন।
এসময় উপস্থিত বক্তারা সিকোইয়া ক্যাপিটাল কোম্পানির নীতিমালা ও সুবিধা অসুবিধার দিকনির্দেশনামূলক আলোচনা করেন এবং বিস্তারিত আলোচনা শেষে উপস্থিতদের আপ্যায়নের ব্যাবস্থা করা হয়। এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ তাজ উদ্দিন সেরাজি।
এছাড়াও আরও বিস্তারিত জানতে অফিস চলাকালীন সময়ে অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিরাজগঞ্জ সলঙ্গা শাখার পরিচালক, মোঃ আবদুল হামিদ সিদ্দিকী।
ট্যাগস
রাজশাহী বিভাগ
জনপ্রিয় সংবাদ



























