শিরোনাম :
মঠবাড়িয়ায় আবরার ফাহাদ স্মরণে মৌন মিছিল ও স্মরণ সভা
-
মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি - আপডেট সময় ০৫:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- 254
বৈষম্য বিরোধী ছাত্রজনতা অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হাসিনার শাসনামলে বর্বর সন্ত্রাসী ছাত্রলীগের নির্মম নির্যাতনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)এর তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী দেশপ্রেমীক শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা জাতীয়বাদী ছাত্রদল ও পৌর ছাত্রদলের যৌথ আয়োজনে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) এ মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান নিজাম, পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব রাসেল গাজীর নেতৃত্বে বেলা ১১ টায় মঠবাড়িয়া সরকারি কলেজ থেকে মৌন মিছিলটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় মঠবাড়িয়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল,পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস
বরিশাল বিভাগ
জনপ্রিয় সংবাদ



























